• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী বঙ্গভবনে অফিস করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবে স্পিকারের বাসভবনে অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর মিছিল বন্ধ করি চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন ৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে রাজধানীর গণভবনকে রূপান্তরিত করে তৈরি করা ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

গণভবনকে একসময় ক্ষমতার কেন্দ্র হিসেবে দেখা হলেও ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সেখানে প্রবেশ করে সাধারণ মানুষ। ওই দিনের নানা স্মৃতি, আন্দোলনের দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, রক্তমাখা পোশাক, ব্যানার ও প্ল্যাকার্ডসহ বিভিন্ন নিদর্শন সংরক্ষণে পরে গণভবনকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়।-খবর তোলপাড়।

তবে কয়েক দফা উদ্বোধনের পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার সব প্রস্তুতি শেষ হওয়ায় ৫ আগস্ট জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সিদ্ধান্ত হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, “আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরটি উদ্বোধন করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এটির শুভ উদ্বোধন করবেন।”

তিনি জানান, ৫ আগস্ট ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে সরকারিভাবে পালন করা হবে। এ উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সরকারের উদ্যোগ অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্মৃতি ও নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই এই জাদুঘর প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। সেই সময়ের আন্দোলনের নানা দলিল ও স্মারক এখন সংরক্ষিত রয়েছে গণভবনের এই নতুন জাদুঘরে।

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ জনসাধারণের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com