• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ থেকে ড. ওসমান ফারুকের পদত্যাগ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো আওয়ামী লীগ এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ১ ডিসেম্বর থেকেই পোশাক শ্রমিকদের বাড়তি বেতন শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬

Views: 10

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী (৬০) নামে এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কয়সার আলী উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় গ্রামের তমিজউদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়সার আলী দীর্ঘদিন ধরে মৌসুমি কাঁঠাল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। রোববার সকালে তিনি মধুপুর গ্রামে একটি গাছ থেকে কাঁঠাল পাড়তে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, মারা যাওয়ার বিষয়টি আমিও শুনেছি। তবে অফিসিয়ালি কেউ এখনো বিষয়টি জানায়নি।


এই বিভাগের আরও খবর