• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

জিয়া সাংস্কৃতিক জোটের কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি গঠিত

প্রধান প্রতিবেদক:
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

কুড়িগ্রাম জেলায় বাংলাদেশী জাতীয়তাবাদী সংস্কৃতি ও ভাবধারা এবং জাতীয়তাবাদী মতাদর্শ কে ত্বরান্বিত করতে শিক্ষাবিদ ও সাংবাদিক সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা কে আহবায়ক এবং বাংলাদেশ বেতারের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সংগঠক আজাদ আলীকে সদস্যসচিব করে জিয়া সাংস্কৃতিক জোটের ৭ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। -খবর সংবাদদাতা, কুড়িগ্রাম।

জিয়া সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, নির্বাহী সভাপতি এস এম বিপাশ আনোয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দ পক্ষ থেকে গত ২২ জুন ২০২৬ ইং তারিখে দেয়া এক পত্রে এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

নবগঠিত জিয়া সাংস্কৃতিক জোট,কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটি অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে, বিশিষ্ট সংগীত শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব মোঃ তাইজুল ইসলাম যুগ্ম (আহ্বায়ক), বাংলাদেশ বেতারের বিশিষ্ট সংগীত শিল্পী মোঃ গুলজার হোসেন (নির্বাহী সদস্য), বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ খন্দকার মোঃ ফকরুল ইসলাম (নির্বাহী সদস্য), বাংলাদেশ টেলিভিশন ও বেতারের বিশিষ্ট সংগীত শিল্পী মোঃ গোলাম মোস্তফা বাবলু ( নির্বাহী সদস্য) ও বিশিষ্ট নাট্য-নৃত্য শিল্পী মোছাঃ আইরিন আক্তার (নির্বাহী সদস্য)।

কমিটি গঠিত হওয়ার পর দিন গত ২৩ জুন রাত ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবগঠিত জিয়া সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে জরুরী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জোটের জেলা আহবায়ক অনিরুদ্ধ রেজা সংগঠনের কার্যক্রম কে গতিশীল ও সমাজের সকল স্তরের মানুষকে জাতীয়তাবাদী ভাবধারায় অনুপ্রাণিত করে তোলার বিশেষ গুরুত্ব আরোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর