• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত সময়ের দুই গোলে সেমিফাইনালে আর্জেন্টিনা ‘গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো’, রংপুরে জামায়াতের আমীর শফিকুর রহমান জামাই হত্যা মামলায় শ্রীঘরে শ্বশুর-শ্যালিকা টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২ জন দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস আজ চিরসবুজ পূর্ণিমার জন্মদিন ৬ মাসে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থীর মৃত্যু জানালো যাত্রী কল্যাণ সমিতি অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি জানালো বাংলাদেশের স্পিকার বাংলাদেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা: আবহাওয়া অধিদপ্তর দ্বিতীয় হলুদ কার্ড পেল সুইজারল্যান্ডের এমবোলোকে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

দোহায় ইরানের সঙ্গে ট্রাম্পের আলোচনা ৩০জুন

প্রধান প্রতিবেদক:
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

ইরানের পক্ষ থেকে কোনো পূর্বপরিকল্পিত বৈঠকের খবর অস্বীকার করা হলেও, কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৩০ জুন) তেহরানের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।-খবর তোলপাড়।

তবে এর আগে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, চলতি সপ্তাহে কাতারে মার্কিন ‘টেকনিক্যাল টিমের’ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার বিষয়ে বর্তমানে তাদের কোনো পরিকল্পনা নেই।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ঘারিবাবাদি বলেন, যদিও কাতারের সঙ্গে আলোচনায় অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টিও অন্তর্ভুক্ত। এটি যথারীতি চলছে। তবে কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ওয়ার্কিং গ্রুপগুলোর কারিগরি আলোচনা দোহায় অনুষ্ঠিত হবে। কিন্তু তা নিশ্চিত করা যাচ্ছে না।

তিনি বলেন, যখন শর্তগুলো পূরণ হবে এবং তারিখ ও স্থান নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর পর নির্ধারিত ওয়ার্কিং গ্রুপগুলোর কাঠামোর মধ্যে কারিগরি আলোচনার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর