• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের শূন্য রেখায় বাকশূন্য ৯জনের অনিশ্চয়তার জীবন রাজারহাটে বৃক্ষরোপণ করলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ নতুন উদ্যোক্তা উদ্যোগে সাড়া, দেশীয় ছোট মাছ এখন ‘রেডি টু কুক’ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে বড় পরিবর্তন প্রথম স্ত্রীর মর্যাদার দাবীতে যুবকের বাড়িতে অনশনে এইচএসসি পরীক্ষার্থী কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোদি

প্রধান প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, নিজ দেশের জাতীয় উন্নয়নের প্রশ্নে বাংলাদেশ এবং ভারত একই দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং এই দৃষ্টিভঙ্গির মূল উদ্দেশ্য হলো দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ।-খবর তোলপাড়।

চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে নরেন্দ্র মোদি লিখেছেন, “ঈদ মোবারক! পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের জনগণ ও সরকারের পক্ষতে আমি আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভাতৃপ্রতিম জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।”

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ইসলাম ধর্মাবলম্বীদের এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এবং ভারতজুড়েও লাখ লাখ মানুষ ব্যাপক উৎসাহ ও আনন্দের সাথে ঈদুল আজহা পালন করে থাকে। এই উৎসব ত্যাগ, সহানুভূতি এবং ভ্রাতৃত্বের শাশ্বত আদর্শকে সমুন্নত রাখে, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তোলার জন্য অপরিহার্য।

পারস্পরিক ত্যাগ, সাংস্কৃতিক সাদৃশ্য এবং শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক উন্নয়নের আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি গভীর বন্ধন রয়েছে উল্লেখ করে চিঠিতে নরেন্দ্র মোদি বলেছেন, “দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে জনগণকেন্দ্রীক সহযোগিতাপূর্ণ সম্পর্ককে জোরদার করতে বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারতের সরকার আগ্রহী।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর