• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের শূন্য রেখায় বাকশূন্য ৯জনের অনিশ্চয়তার জীবন রাজারহাটে বৃক্ষরোপণ করলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ নতুন উদ্যোক্তা উদ্যোগে সাড়া, দেশীয় ছোট মাছ এখন ‘রেডি টু কুক’ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে বড় পরিবর্তন প্রথম স্ত্রীর মর্যাদার দাবীতে যুবকের বাড়িতে অনশনে এইচএসসি পরীক্ষার্থী কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বিশ্বব্যাপী বক্স অফিসে সাফল্য দেখাচ্ছে ‘মাইকেল’

প্রধান প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাফল্য দেখাচ্ছে। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের আগ্রহে সিনেমাটি আয় করছে রেকর্ড পরিমাণ অর্থ। মুক্তির পর এখন পর্যন্ত ছবিটির মোট বৈশ্বিক আয় প্রায় ৭৮ কোটি ৮০ লাখ (৭৮৮ মিলিয়ন) ডলার ছুঁয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, খুব শিগগিরই এটি ৮০ কোটি ডলারের সীমা অতিক্রম করতে পারে।-বিনোদন তোলপাড়।

গত সপ্তাহে শুধু আন্তর্জাতিক বাজার থেকেই সিনেমাটি আরও ২ কোটি ৮৫ লাখ ডলার আয় করেছে। এর মধ্যে উত্তর আমেরিকার বাজার থেকে এসেছে প্রায় ৩১ কোটি ৯০ লাখ ডলার, আর আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করেছে প্রায় ৪৬ কোটি ৮০ লাখ ডলার। এখনো জাপানে সিনেমাটির মুক্তি বাকি থাকায় সামনে আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, একই ধারা বজায় থাকলে সিনেমাটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বোহেমিয়ান র‍্যাপসোডি-এর ৯১ কোটি ১০ লাখ ডলারের আয়কেও ছাড়িয়ে যেতে পারে। সেটি হলে এটি ইতিহাসের সর্বোচ্চ আয় করা মিউজিক্যাল বায়োপিক হিসেবে নতুন রেকর্ড গড়বে।

সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জেফার জ্যাকসন। ছবিটি পরিচালনা করেছেন আন্তোনি ফুকুয়া। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে ইউনিভার্সাল পিকচার্স, আর যুক্তরাষ্ট্রে পরিবেশনার দায়িত্ব পালন করছে লায়ন্সগেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর