• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাতে ৫০ দিন, শেখ হাসিনা সত্যি ফিরছেন? তারপর কী হবে বাংলাদেশে? সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশ ৪ দিনের সরকারি সফরে রংপুর ও লালমনিরহাটে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ চিলমারীতে “আইএফআইসি ব্যাংকের ৫০বছর” পূর্তি উদযাপিত এক দশক ধরে অধরা ব্রিজ, সীমাহীন দুর্ভোগে এলাকাবাসী কুড়িগ্রামের রাজারহাটে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের কঠোর প্রস্তুতি, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ইউএনও’র উলিপুরে অম্বিকা চরণ রায় শিক্ষাবৃত্তি-২০২৬ প্রদান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বৃদ্ধের পাশবিক লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে গণধোলাই দিয়ে থানায় সোর্পদ

প্রধান প্রতিবেদক:
আপডেট: বুধবার, ২৪ জুন, ২০২৬

Views: 87

পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে ১১বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে আইয়ুব আলী(৬৫) নামের বৃদ্ধকে আটক করে থানায় সোর্পদ করেছে স্থানীয়রা। বুধবার(২৪জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের জনৈক ইউনুছ আলীর কন্যা(১১)কে বুধবার(২৪জুন) সকাল সাড়ে ৯টায় একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নছরউদ্দিনের ছেলে আইয়ুব আলী(৬৫) শিশুটিকে তার বাড়িতে নিয়ে আসে

এবং এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত আইয়ুব আলীকে হাতে-নাতে আটক করে। পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে গণধোলাই দিয়ে রাজারহাট থানায় পুলিশের নিকট সোর্পদ করেন।

পাশবিক নির্যাতনের শিকার শিশুটির পরিবার জানান, মাদরাসা যাওয়া-আসার সময় শিশুটির সঙ্গে ওই বৃদ্ধ নানা-নাতনি সম্পর্ক তৈরি করেছিল। সেই সুবাধে আজ(বুধবার) সকালে হয়তো শিশুটিকে তার ফাঁকা বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি মহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে।

এ ঘটনায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর