Views: 1

দুঃসময় যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। এবার ইতালির ক্লাব কোমোর কাছে ৪-১ গোলে হেরেছে মাইকেল ক্যারিকের দল। দুই গোল ও এক গোলে সহায়তা করে কোমোর জয়ের নায়ক হয়েছেন আর্জেন্টাইন প্লেমেকার নিকো পাজ।-খবর স্পোর্টস তোলপাড়।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই বক্সের বাইরে থেকে বাঁকানো শটে কোমোকে এগিয়ে দেন পাজ। বিরতির পর ৪৯ মিনিটে তাঁর পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আনাস্তাসিওস দুভিকাস। আট মিনিট পর, ৫৭ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের কার্লোস বালেবার ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন পাজ।

এরপর ৭৬ মিনিটে কাইকি ব্রুনোর ক্রস থেকে হেডে কোমোর হয়ে চতুর্থ গোলটি করেন জ্যাকোবো রামন। যোগ করা সময়ে আমাদ দিয়ালোর ক্রস থেকে হেডে ইউনাইটেডের হয়ে একটি গোল শোধ করেন জশুয়া জির্কজি। তবে তাতে হারের ব্যবধান কমানো ছাড়া আর কোনো লাভ হয়নি।
এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়হীন থাকল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের অভিষেক মৌসুমে দারুণ ছন্দে থাকা কোমো তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়।