• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ফেসবুক থেকে বাদ ‘রিচ’, আসছে ভিউয়ারস’

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

Views: 0

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাদের কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত ‘রিচ’ মেট্রিক বন্ধ করতে যাচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে কনটেন্টের দর্শক উপস্থিতি পরিমাপে ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করা হবে।-খবর তোলপাড়।

এক বিজ্ঞপ্তিতে ফেসবুক জানিয়েছে, এত দিন কোনো কনটেন্ট কতগুলো আলাদা অ্যাকাউন্টে পৌঁছেছে, তা পরিমাপ করতে ‘রিচ’ মেট্রিক ব্যবহার করা হতো। নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো আলাদা অ্যাকাউন্ট কনটেন্টটি দেখেছে, সেটিও এই মেট্রিকের মাধ্যমে জানা যেত।

তবে ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে ‘রিচ’ মেট্রিক আর পাওয়া যাবে না। এর পরিবর্তে কনটেন্টের দর্শকসংখ্যা বোঝাতে ‘ভিউয়ারস’ মেট্রিককে গুরুত্ব দেওয়া হবে।

ছবি, ভিডিও ও রিলসসহ বিভিন্ন ধরনের কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণে নতুন এই মেট্রিক ব্যবহার করতে পারবেন ফেসবুকের ব্যবহারকারীরা। এর মাধ্যমে কনটেন্টের দর্শক উপস্থিতি ও সম্পৃক্ততা সম্পর্কে নতুনভাবে তথ্য পাওয়া যাবে।

এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে বাণিজ্যিক ফেসবুক পেজ পরিচালনা, প্রচারণা পর্যবেক্ষণ এবং প্রমোশনাল কনটেন্টের সফলতা মূল্যায়নের ক্ষেত্রে। বিশেষ করে সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট নির্মাতা এবং ডিজিটাল বিপণন পেশাজীবীদের নিজেদের বিশ্লেষণ পদ্ধতি নতুন মেট্রিকের সঙ্গে সমন্বয় করতে হতে পারে।

এদিকে ‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতি এক কি না, তা স্পষ্ট না হলে পুরোনো ও নতুন পরিসংখ্যানের সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। তাই ফেসবুক পেজ পরিচালকদের পুরোনো প্রতিবেদন সংরক্ষণ করার পাশাপাশি নতুন মেট্রিক কীভাবে হিসাব করা হবে, সে বিষয়ে ধারণা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ফেসবুকের এই পরিবর্তন কনটেন্ট নির্মাতা, সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান ও ডিজিটাল বিপণনকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ কনটেন্ট কত মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং কতজন তা দেখছে-এসব তথ্যের ওপর ভিত্তি করেই অনেক সময় কনটেন্টের কার্যকারিতা মূল্যায়ন করা হয়।

আগামী ৩১ অক্টোবর থেকে ‘রিচ’ মেট্রিক পুরোপুরি বন্ধ হয়ে গেলে কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণে নতুন ‘ভিউয়ারস’ ব্যবস্থার ওপরই নির্ভর করতে হবে ব্যবহারকারীদের।


এই বিভাগের আরও খবর