• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত সময়ের দুই গোলে সেমিফাইনালে আর্জেন্টিনা ‘গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো’, রংপুরে জামায়াতের আমীর শফিকুর রহমান জামাই হত্যা মামলায় শ্রীঘরে শ্বশুর-শ্যালিকা টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২ জন দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস আজ চিরসবুজ পূর্ণিমার জন্মদিন ৬ মাসে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থীর মৃত্যু জানালো যাত্রী কল্যাণ সমিতি অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি জানালো বাংলাদেশের স্পিকার বাংলাদেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা: আবহাওয়া অধিদপ্তর দ্বিতীয় হলুদ কার্ড পেল সুইজারল্যান্ডের এমবোলোকে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

প্রধান প্রতিবেদক:
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ৩০ জুন জেনারেল দ্বিবেদী অবসর নেওয়ার পর একই দিনে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ।

বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান (ভাইস চিফ অব দ্য আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট জেনারেল শেঠ। তিনি পুনের খাদকওয়াসলার মর্যাদাপূর্ণ ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) প্রাক্তন ছাত্র। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি সেনাবাহিনীর ‘অ্যামার্ড কর্পস’-এ কমিশন লাভ করেন।-খবর তোলপাড়।

দীর্ঘ প্রায় চার দশকের গৌরবময় সামরিক কর্মজীবনে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠের বিভিন্ন কৌশলগত, অপারেশনাল এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী রূপান্তরের ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে সেনাবাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে তার অবদান ব্যাপকভাবে স্বীকৃত। সময়ের সঙ্গে সঙ্গে উদীয়মান প্রযুক্তি এবং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীকে প্রস্তুত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

কর্মজীবনে তিনি একটি আর্মার্ড রেজিমেন্ট, একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে একটি কাউন্টার-ইনসার্জেন্সি (বিদ্রোহ দমন) ফোর্সের কমান্ডিং অফিসার হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর