• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর কুড়িগ্রামের রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ্ ৭ কুড়িগ্রামের উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেল যারা কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু চিলমারীতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শঙ্কা

প্রধান প্রতিবেদক:
আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬

Views: 2

 

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাস খানেক বাকি। বড় দর্শক বাজার ভারতে খেলা দেখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গেছে, রিলায়েন্স-ডিজনির যৌথ ২ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিফা। –খবর তোলপাড়।

ফলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর একটি ভারতে কোটি কোটি দর্শক বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হতে পারেন-এমন আশঙ্কা তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার চাওয়া অর্থের তুলনায় এই প্রস্তাব অনেক কম হওয়ায় আলোচনা অচলাবস্থায় রয়েছে। একই সময়ে সনি গ্রুপ সম্প্রচারস্বত্ব নিয়ে আলোচনা করলেও শেষ পর্যন্ত কোনো প্রস্তাব দেয়নি। শুধু ভারত নয়, চায়নাতেও এখনো সম্প্রচারস্বত্ব চূড়ান্ত হয়নি। অথচ ২০২২ বিশ্বকাপে ডিজিটাল ও সামাজিক মাধ্যমে মোট দর্শনঘণ্টার প্রায় অর্ধেকই এসেছিল চীন থেকে-ফিফার তথ্য অনুযায়ী যা ছিল ৪৯.৮ শতাংশ।

ফিফা জানিয়েছে, বিশ্বের ১৭৫টির বেশি অঞ্চলে সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে। তবে ভারত ও চীনের মতো বড় বাজারে আলোচনা এখনো চলমান এবং এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না। ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। হাতে সময় খুবই কম-এই সময়ের মধ্যে চুক্তি, সম্প্রচার অবকাঠামো প্রস্তুত এবং বিজ্ঞাপন বিক্রির কাজ শেষ করতে হবে। ভারতের ক্ষেত্রে শুরুতে ফিফা ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের জন্য প্রায় ১০ কোটি ডলার চেয়েছিল। যদিও পরে তা কিছুটা কমানো হয়, তবে ২ কোটি ডলারের প্রস্তাবে রাজি হয়নি তারা।

২০২২ বিশ্বকাপে ভারতের সম্প্রচারস্বত্ব প্রায় ৬ কোটি ডলারে কিনেছিল রিলায়েন্সের তৎকালীন মিডিয়া ইউনিট। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের সময় অনুযায়ী গভীর রাতে হওয়ায় দর্শকসংখ্যা তুলনামূলক কম হতে পারে-এ কারণেই কম দামে স্বত্ব কিনতে চায় ভারতীয় প্রতিষ্ঠানগুলো। সব মিলিয়ে, বড় দুটি বাজার-ভারত ও চীন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্বকাপের বৈশ্বিক সম্প্রচার পরিকল্পনায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর