• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাইয়ের হাতে অঙ্কের খাতা, ঐশীর হাতে সংসারের কাজ… মাটির নিচে গর্তে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ সাংবাদিকদের প্রতি নুসরাত ফারিয়ার সতর্কবার্তা বিশ্বকাপে সবচেয়ে বেশি বিদ্বেষমূলক বার্তার শিকার আর্জেন্টিনা দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে সন্ত্রাসের গডফাদার লাল আটক দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মঠবাড়িয়ায় এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রধান প্রতিবেদক:
আপডেট: বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

Views: 0

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে মিজান হাওলাদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে বহনকৃত এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃত মিজান পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মোকসেদ উদ্দিনের ছেলে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মঠবাড়িয়া থানার এসআই ওসমান গনি, এসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ঝাউতলা নামক বাজার থেকে তাকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এই মাদক উদ্ধারের ঘটনায় থানার এসআই ওসমান গণি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর