• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী বঙ্গভবনে অফিস করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবে স্পিকারের বাসভবনে অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর মিছিল বন্ধ করি চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন ৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর

প্রধান প্রতিবেদক:
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

 

ঢাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল পর্যায়ক্রমে রাজধানীর বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নগর পরিবহন ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত ‘যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক তৃতীয় দফার সভায় এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে ঢাকা মহানগরের দুই প্রশাসক সাংবাদিকদের এ তথ্য জানান।-খবর তোলপাড়।

বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে নগরীর অভ্যন্তরীণ যানজটের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই বাস্তবতায় নগরীর ভেতর থেকে এসব টার্মিনালের বাস ডিপো পর্যায়ক্রমে সরিয়ে রাজধানীর বাইরে অথবা উপযুক্ত প্রান্তিক স্থানে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের ধারণা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর প্রধান সড়কগুলোতে বাসের অপ্রয়োজনীয় চাপ কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

সভায় নগর পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও সমন্বিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। যানজট কমানোর পাশাপাশি রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর পরিবহন ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com