• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটার এলাকা বদল ও নতুন নিবন্ধনের শেষ সময় ৩১ অক্টোবর ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৫৬ জেলায় আবেদন গ্রহণ শুরু ১ নভেম্বর রাশেদ খাঁনকে ‘পাল্টা জবাব’ দিলেন খালিদুজ্জামানের খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড প্রতিবন্ধীদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগের আশ্বাস বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত-৫ মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াল বাংলাদেশ সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী শারদীয় দুর্গোৎসবে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার আহ্বান রাষ্ট্রপতির
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের জোরালো সমর্থন চাইলো বাংলাদেশ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

Views: 2

আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং দক্ষিণ এশিয়ার জনগণের সামষ্টিক কল্যাণ নিশ্চিত করতে সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের জোরালো সমর্থন চেয়েছে বাংলাদেশ।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জার্মানি যাওয়ার পথে ঢাকায় প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের প্রতিনিধিরা।দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।-খবর তোলপাড়।

বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৈঠকে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

আলোচনায় ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ভুটানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করা হয়। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্কের বিষয়টি তুলে ধরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।


এই বিভাগের আরও খবর