• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটার এলাকা বদল ও নতুন নিবন্ধনের শেষ সময় ৩১ অক্টোবর ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৫৬ জেলায় আবেদন গ্রহণ শুরু ১ নভেম্বর রাশেদ খাঁনকে ‘পাল্টা জবাব’ দিলেন খালিদুজ্জামানের খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড প্রতিবন্ধীদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগের আশ্বাস বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত-৫ মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াল বাংলাদেশ সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী শারদীয় দুর্গোৎসবে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার আহ্বান রাষ্ট্রপতির
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

Views: 2

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযানে ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত ধারাবাহিক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ট্যাবলেট, গবাদিপশু এবং অন্যান্য বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য। জব্দ হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে কঠোর নজরদারি বজায় রেখে চোরাকারবারিদের সব ধরনের অপতৎপরতা প্রতিহত করতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। ##


এই বিভাগের আরও খবর