• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বন্যার আগে প্রস্তুতি দুর্যোগে উদ্ধার বিষয়ক কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন বাংলাদেশ চিলমারীতে ফের “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী সারের দাবিতে উলিপুরে ফের কৃষকদের সড়ক অবরোধ পাঁচ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছে ত্রাণ মন্ত্রী কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৪ জামাত নেতার বিরুদ্ধে মানববন্ধন

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

হুমায়ুন কবির সূর্য:

‘ভিশন এন্টারপ্রাইজ’ ব্যবসার নামে জামায়াতে ইসলামীর চার সাবেক ও বর্তমান নেতার বিরুদ্ধে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে তা উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর ২৬)দুপুরে ঘন্টাব্যাপী কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘ভুক্তভোগী মাজলুম পরিবার’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে তৈয়ব আলী, নোমান বিল্লাহ,মাহফুজুল ইসলাম, জাহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, রুহুল আমীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘ভিশন এন্টারপ্রাইজ’ নামে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কথা বলে জামায়াতের সহ-সেক্রেটারী শাহজালাল সবুজ,প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, জামায়াতের রোকন আব্দুস সালাম সুজা এবং সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবিরের বায়তুল মাল সদস্য রফিকুল ইসলাম। ব্যবসার নাম করে ১৫০ ব্যক্তির কাছ থেকে ১২ কোটি টাকা নিয়ে ২৪ সালের ১৬ নভেম্বর উধাও হয়ে যায়, এবং সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে ওই অর্থ ফেরত না দিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে ভুক্তভোগীরা তাদের অর্থ ফেরত পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও কাঙ্ক্ষিত প্রতিকার পাননি। এতে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে বলেও দাবি করেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, ভুক্তভোগীদের অর্থ উদ্ধার এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে এবং মামলায় ওয়ারেন্ট ইস্যু হলেও অদৃশ্য কারণে প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছেন না বলে মানববন্ধনে জানান বক্তারা।

এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায্য পাওনা ফেরত দেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়সংগত দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর