• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াল বাংলাদেশ সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী শারদীয় দুর্গোৎসবে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার আহ্বান রাষ্ট্রপতির ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় নিরাপদে উৎসব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর স্পেন ফুটবল ফেডারেশনকে জরিমানা করল ফিফা এক আসনেই ৭০ মনোনয়ন ফরম বিক্রি করল বিএনপি কুড়িগ্রামে দৈনিক কালবেলার ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন, ত্যাগী কর্মীরা মরে যাক’-কুড়িগ্রামে ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল দুর্গামন্ডপ পরিদর্শন করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও তানজিলা তাসনিম
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ২৮ জুন, ২০২৬

Views: 4

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ফলে বাছাই পর্ব খেলতে হবে না টাইগ্রেসদের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপ থেকে সেরা চারটি করে মোট আটটি দল সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।-খবর তোলপাড়।

গ্রুপ–১ থেকে বাংলাদেশ ছাড়াও সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত চার ম্যাচে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা।

গ্রুপ–২ থেকে ২০২৮ বিশ্বকাপের টিকিট পেয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া স্বাগতিক হওয়ায় পাকিস্তানও সরাসরি খেলবে আসন্ন বিশ্বকাপে।

বিশ্বকাপের বাকি তিনটি স্থানের মধ্যে একটি পাবে আগামী ৬ জুলাইয়ের মধ্যে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা দল। বর্তমানে সেই দৌড়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। বাকি দুটি দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।

এদিকে আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফির অংশগ্রহণকারী দলগুলোর তালিকাও চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচটি দল এই টুর্নামেন্টে খেলবে।

বর্তমান র‍্যাংকিং অনুযায়ী নারী চ্যাম্পিয়নস ট্রফির দৌড়ে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।


এই বিভাগের আরও খবর