• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মাতিয়া বানু শুকু আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলন বন্ধ ৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন মেধা অন্বেষণে রাজারহাটে ‘ফুলের’ বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী প্রেসক্লাব রাজারহাট’র নতুন কমিটি গঠন সভাপতি কুদ্দুস , সাধারণ সম্পাদক সৈকত রাজারহাটে দারিদ্র্যের সঙ্গে লড়াই করা বিধবা মুন্নিকে বাছুরসহ গাভি উপহার দিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বিশ্বাস থেকে মানবসেবা: রেভাঃ জর্জ কেকের জীবন ও কর্ম রাজারহাটে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ কুড়িগ্রামের রাজারহাটে ৭১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলন বন্ধ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

Views: 0

রংপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ ঘিরে হট্টগোল ও মারধরের ঘটনায় পূজা উদযাপন পরিষদের জেলা ও মহানগর কমিটির দ্বিবার্ষিক সম্মেলন পণ্ড হয়ে গেছে। এ সময় সম্মেলনের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে। -খবর সংবাদদাতা,রংপুর।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রংপুর ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
সম্মেলন চলাকালে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে হিন্দু নেতাদের একটি পক্ষ রংপুর জেলা কমিটির সাবেক সভাপতি রাম জীবন কুন্ডুসহ কয়েকজনকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে মারধর করে সম্মেলনের ব্যানার ছিড়ে ফেলে।
পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার অভিযোগ, বিএনপির ব্যানার ব্যবহার করে হিন্দু নেতাদের একটি পক্ষ সম্মেলন পণ্ড করার চেষ্টা করেছে। তবে এ ঘটনায় মন্তব্য করতে রাজি হননি রাম জীবন কুন্ডু।
এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাহবুবুর রশীদ জানান, সম্মেলনের বিষয়ে পুলিশ আগে থেকে অবগত ছিল না। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


এই বিভাগের আরও খবর