• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মাতিয়া বানু শুকু আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলন বন্ধ ৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন মেধা অন্বেষণে রাজারহাটে ‘ফুলের’ বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী প্রেসক্লাব রাজারহাট’র নতুন কমিটি গঠন সভাপতি কুদ্দুস , সাধারণ সম্পাদক সৈকত রাজারহাটে দারিদ্র্যের সঙ্গে লড়াই করা বিধবা মুন্নিকে বাছুরসহ গাভি উপহার দিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বিশ্বাস থেকে মানবসেবা: রেভাঃ জর্জ কেকের জীবন ও কর্ম রাজারহাটে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ কুড়িগ্রামের রাজারহাটে ৭১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

Views: 0

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানানো হয়নি। -খবর তোলপাড়। 

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময়ের হিসাবে এ ভূমিকম্পের ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শনিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ১৩টা ১৫ মিনিটে (বাংলাদেশে সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট) কামচাটকা ক্রাইয়ের ইয়েলিজোভো এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে। প্রাথমিক হিসাবে এর উপকেন্দ্র নির্ধারণ করা হয়েছে উত্তর অক্ষাংশ ৫৩ দশমিক ৭২ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ১৫৮ দশমিক ০৮ ডিগ্রিতে।


এই বিভাগের আরও খবর