• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মাতিয়া বানু শুকু আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলন বন্ধ ৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন মেধা অন্বেষণে রাজারহাটে ‘ফুলের’ বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী প্রেসক্লাব রাজারহাট’র নতুন কমিটি গঠন সভাপতি কুদ্দুস , সাধারণ সম্পাদক সৈকত রাজারহাটে দারিদ্র্যের সঙ্গে লড়াই করা বিধবা মুন্নিকে বাছুরসহ গাভি উপহার দিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বিশ্বাস থেকে মানবসেবা: রেভাঃ জর্জ কেকের জীবন ও কর্ম রাজারহাটে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ কুড়িগ্রামের রাজারহাটে ৭১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

প্রেসক্লাব রাজারহাট’র নতুন কমিটি গঠন সভাপতি কুদ্দুস , সাধারণ সম্পাদক সৈকত

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

Views: 0

পিএম সৈকত: 

 কুড়িগ্রামের রাজারহাটে প্রেসক্লাব রাজারহাটের দ্বি-বার্ষিক নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আব্দুল কুদ্দুসকে সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠ ও করতোয়ার প্রতিনিধি প্রহলাদ মন্ডল সৈকতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পুনরায় দ্বি-বার্ষিক এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে ১৪ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য পদে এম আজিজুল হক (দৈনিক জনতা ও আইএনবি) সিনিয়র সহসভাপতি, আমিনুল ইসলাম (দৈনিক সংগ্রাম) সহসভাপতি, ইমতিয়াজুল ইসলাম লাভলু (দৈনিক রুপালী বাংলাদেশ) যুগ্ম সাধারণ সম্পাদক, আসাদুর রহমান শিমু (দৈনিক সকালের সময়) সাংগঠনিক সম্পাদক, আশরাফুল আলম সাজু (দৈনিক প্রতিদিনের সংবাদ) কোষাধ্যক্ষ, সাইফুল ইসলাম (দৈনিক ডেসটিনি) দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।এছাড়া লুৎফর রহমান আঁশু (ডেইলি মর্নিং অবজারভার) ও এ এস লিমন (দৈনিক বাংলাদেশ বুলেটিন) সিনিয়র সদস্য এবং মোহাম্মদ আলী মন্ডল অ্যাটম (দৈনিক ডেসটিনি), শাহজাহান আলী (দৈনিক সমাচার), মোস্তফা কামাল (দৈনিক ভোরের চেতনা ও আলোকিত রাজারহাট) এবং মশিউর রহমান (দৈনিক মানব কল্যাণ) সদস্য হিসেবে কমিটিতে দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, “সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও অধিকার রক্ষায় প্রেসক্লাবকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। রাজারহাটের জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা, উন্নয়ন, সম্ভাবনা ও মানুষের কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা রাখি। নতুন কমিটি সবার সহযোগিতা নিয়ে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবে।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত বলেন, “প্রেসক্লাব রাজারহাটকে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ, পারস্পরিক সৌহার্দ ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাঁই। দায়িত্ব পালনে সকল সদস্যের সহযোগিতা কামনা করছি। রাজারহাটের মানুষের সমস্যা, অধিকার ও এলাকার সম্ভাবনা তুলে ধরতে আমড়া সম্মিলিতভাবে কাজ করে যাব।”

নতুন কমিটির সদস্যরা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং এলাকার জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার প্রত্যয় ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর