• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
১৯ বছর পর রাজারহাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: হেঁটেই নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওনার অর্ধেকও পায়নি ব্রাজিল-উরুগুয়ে, বিপাকে ভারত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের লিড সৌদি আরবের পর্যটন ভিসায় নতুন সুবিধা
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

উলিপুরে কলার মোচায় মজিবরের সংসার

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

Views: 8

আব্দুল মালেক, উলিপুর:

বয়স ৬৫ পেরিয়েছে, কিন্তু থেমে নেই জীবন সংগ্রাম। কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর গ্রামের মজিবর রহমান গত ২০ বছর ধরে বিচি কলার মোচা সহ শাকসবজি বিভিন্ন হাটবাজারে বিক্রি করে সৎভাবে জীবিকা নির্বাহ করে আসছেন।

প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নিজের সংগ্রহ করা টাটকা কলার মোচা ও শাকসবজি নিয়ে বিকেলে উলিপুর, থেতরাই, বাকরের হাট-বাজারে বিক্রি করার জন্য বের হন তিনি। এলাকায় তার কলার মোচার বেশ চাহিদা রয়েছে। বর্তমানে প্রতি পিস বিচি কলার মোচা বিক্রি করছেন ৫০ টাকা দরে। ক্রেতারাও তার সততা ও ভালো ব্যবহারের জন্য তার কাছ থেকেই কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

জীবনে অনেক ঝড় গেছে মজিবর রহমানের উপর দিয়ে। এক ছেলেকে হারিয়েছেন, একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে তার দুই জনের সংসার। অভাব থাকলেও কারো কাছে হাত পাতেননি কখনো। নিজের শ্রমকে পুঁজি করেই বাঁচতে চান তিনি।

মজিবর রহমান বলেন, “পরিশ্রম করলে আল্লাহ্ চালায়। কারো কাছে হাত পাততে হয় না। যতদিন শরীরে শক্তি আছে, এই কাজ করেই খাব।”

স্থানীয়রা জানান, মজিবর রহমান একজন অত্যন্ত পরিশ্রমী ও সৎ মানুষ। বয়সের ভারে নুয়ে পড়লেও তিনি কারো বোঝা হয়ে থাকতে চান না। তার এই আত্মনির্ভরশীলতা ও পরিশ্রম তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

এ বিষয়ে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, “মজিবর রহমান আমাদের ইউনিয়নের একজন অত্যন্ত সৎ, পরিশ্রমী ও আত্মমর্যাদাশীল মানুষ। এই বয়সেও তিনি কারো কাছে হাত না পেতে নিজের কষ্টার্জিত শ্রম দিয়ে সৎভাবে জীবিকা নির্বাহ করছেন, যা সত্যিই প্রশংসনীয়। তার এই আত্মনির্ভরশীলতা ও সততা আমাদের সবার জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা।”


এই বিভাগের আরও খবর