• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানসহ ৪ দেশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফলাফল আটোয়ারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি, আটক ৪ কুড়িগ্রামের রাজারহাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুড়িগ্রামে রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুটের গাঁজার গাছ উদ্ধার, গ্রেপ্তার ১ আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

উলিপুরে জলবায়ু ন্যায্যতা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

Views: 0

আব্দুল মালেক, উলিপুর :

কুড়িগ্রামের উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিংথ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী) বাস্তবায়িত এ প্রকল্পে আর্থিক সহযোগিতা করেছে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড ও কারিগরি সহযোগিতা করেছে সম্প্রীতি এইড ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভের (নারী) নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নারী সংগঠনের অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার আল ইমরান, প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রাণী, থেতরাই নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাহিদা বেগম এবং মিনিগ্রাম নারী উন্নয়ন সংস্থার সভাপতি আকতারা বানু বকশীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় ৭৩টি উঠান বৈঠক, সমাবেশ ও দিবস উদযাপনের মাধ্যমে ১০টি স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দসহ ১ হাজার ৪২১ জনকে জলবায়ু পরিবর্তন ও ন্যায্যতা বিষয়ে সচেতন করা হয়েছে। এ ছাড়া ২১টি অ্যাডভোকেসি ক্যাম্পেইনের মাধ্যমে ৫২৭ জনকে জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব ও করণীয় সম্পর্কে জানানো হয়েছে। জলবায়ু সুবিচার ও সহিষ্ণু জীবন-জীবিকা বিষয়ে ৫০ জন নারী নেত্রী ও ৭৫ জন নারী কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি ৫০ জন নারী উন্নত চুলা, ৩০ জন ভার্মিকম্পোস্ট ও ২০ জন সোলার প্যানেল ব্যবহার করছেন। বিভিন্ন গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০টি তালগাছসহ মোট ৫৫০টি গাছ রোপণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর