• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

উলিপুরে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

 

আব্দুল মালেক, উলিপুর :

কুড়িগ্রামের উলিপুরে কাঁচা সড়ক সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজারে ওই বাজার থেকে বাহারের ঘাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার কাঁচা সড়ক সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সূধিজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, আতিকুর রহমান মন্টু, আব্দুস সালাম, মিনহাজুল ইসলাম সবুজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি কাঁচা ও বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে সৃষ্টি হয় হাঁটুসমান কাঁদা। এতে করে এলাকার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয়ে যেতে গিয়ে অনেক শিক্ষার্থী কাদায় পিছলে পড়ে বই-খাতা ও পোশাক নষ্ট করছে।

বক্তারা আরও বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষের চলাচল হয়। স্থানীয় বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষিপণ্য পরিবহন ও নিত্য প্রয়োজনীয় কাজে সাধারণ মানুষকে এই রাস্তাটির ওপর নির্ভর করতে হয়। কিন্তু বছরের পর বছর অবহেলায় পড়ে থাকায় এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছেন।

তারা স্থানীয় সংসদ সদস্য ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পাকাকরণ করা হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ কমবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর