• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজারহাটে সবজি নিয়ে বাড়ি ফেরা হলো না ব্যবসায়ী আজিদের, ঘাতক ট্রাক আটক, চালক গ্রেপ্তার বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ কেন্দ্রীয় কারাগারে দুইদিনে দুই হাজতির মৃত্যু ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন রাজনৈতিক সমর্থন নিয়ে সরকারি কর্মকর্তাদের কড়া বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামের রাজারহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ১৯ বছর পর রাজারহাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে সবজি নিয়ে বাড়ি ফেরা হলো না ব্যবসায়ী আজিদের, ঘাতক ট্রাক আটক, চালক গ্রেপ্তার

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

Views: 1

 পিএম সৈকত:

প্রতিদিনের মতো জীবিকার তাগিদে বাইসাইকেলে সবজি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছিলেন ষাটোর্ধ্ব সবজি ব্যবসায়ী আব্দুল আজিদ। কিন্তু রাজারহাট-নাজিমখান সড়কের সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের সামনে একটি মালবোঝাই ট্রাকের ধাক্কায় মুহূর্তেই সড়কে ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্্রের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে এবং চালক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে।

রোববার (৮ নভেম্বর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিদ নাজিমখান ইউনিয়নের রতিরাম পশ্চিম পাঠানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মরহুম বছির উদ্দিন ব্যাপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার(৮নভেম্বর) সকালে আব্দুল আজিদ সবজি নিয়ে বাইসাইকেলে রাজারহাট থেকে নাজিমখানের দিকে যাচ্ছিলেন। পথে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক তাঁকে ধাক্কা দেয়। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৫-১৯৯৬। ধাক্কায় সবজিসহ বাইসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমেপ্লেক্্রে ভর্তি করলে চিকিসক তাঁকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে ইয়াকুব আলী রাজারহাট থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক এবং চালক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে।

বিষয়টি নিশ্চিত করে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  ট্রাকটি আটক করা হয়েছে এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন- https://www.facebook.com/share/r/1CEy7BaWHm/


এই বিভাগের আরও খবর