• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুটের গাঁজার গাছ উদ্ধার, গ্রেপ্তার ১ আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অ্যাডভোকেসি সভা জনস্বার্থেই ব্যয় করতে হবে প্রতিটি পয়সা : বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে চাঁদ দেখা যায়নি, রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি ভাইয়ের হাতে অঙ্কের খাতা, ঐশীর হাতে সংসারের কাজ… মাটির নিচে গর্তে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ সাংবাদিকদের প্রতি নুসরাত ফারিয়ার সতর্কবার্তা
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামের রাজারহাটে পূজা উদযাপন পরিষদের নেতা বিজন ডাকুয়ার পরলোকগমন

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

Views: 0

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিজন কুমার ডাকুয়া (৫৩) পরলোকগমন করেছেন।

গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিজন কুমার ডাকুয়া উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারী ডাকুয়াপাড়া গ্রামের মৃত জীতেন্দ্র নাথ ডাকুয়ার ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার(১০অক্টোবর) দুপুর ১২টায় নিজ গ্রামের পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে রাজারহাট উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা প্রয়াত বিজন কুমার ডাকুয়ার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তাঁর মৃত্যুতে স্থানীয় ধর্মীয়, সামাজিক ও শিক্ষাঙ্গনের সংশ্লিষ্টদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর