• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীদের অধিকার ও ক্ষমতায়নে মতবিনিময় সভা কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সামাজিক মাধ্যম ব্যবহারে মাদরাসা শিক্ষকদের সতর্কবার্তা গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মা সাংবাদিক শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু  এইচএসসির পুনঃপরীক্ষা ও ফল প্রকাশের সম্ভাব্য সময় ‘ঢাকাকে আট অঞ্চলে ভাগ করে ই-রিকশার নিবন্ধন, ফরম পাওয়া যাবে ১০০ টাকায়’
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীদের অধিকার ও ক্ষমতায়নে মতবিনিময় সভা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

Views: 0

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে কিশোর-কিশোরীদের অভিজ্ঞতা বিনিময়, আত্মবিশ^াস বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সিডস) কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়। স্থানীয় বিভিন্ন কিশোরী ফোরামের সদস্যদের উদ্যোগে স্ট্রোমে ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সংলাপ কিশোরী মোছা: জাকিয়া জেমির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা কো- অডিনেটর মো: অহিদুদ জামান সেতু, প্রজেক্ট অফিসার শিক্ষা চম্পা তিকি ও প্রজেক্ট অফিসার মো: সুফল ইসলাম প্রমূখ।

সভায় ইএসডিওর উন্নয়নকর্মীরা প্রকল্পের লক্ষ্য, কমিউনিটিভিত্তিক সংগঠন (সিবিও) কার্যক্রম, কিশোর-কিশোরীদের অধিকার ও মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করেন। এ সময় বিভিন্ন এলাকার কিশোরী ফোরামের সদস্যরা নিজেদের কার্যক্রম, অভিজ্ঞতা ও অর্জন নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরে তাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জয়ন্তী রানী বলেন, কিশোরীদের মধ্যে অনেক প্রতিভা ও উদ্যোক্তা হওয়ার গুণাবলি রয়েছে। সংলাপ সেন্টার ও সিবিও প্ল্যাটফর্ম তাদের প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। কোথাও বাল্যবিয়ের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ১০৯ নম্বরে ফোন করে সহায়তা নিতে হবে। কিশোরীদের উন্নয়ন ও বাল্যবিয়ে প্রতিরোধে মহিলা বিষয়ক কার্যালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। সভায় ইএসডিও-সিডস প্রকল্পের বিভিন্ন পর্যায়ের উন্নয়নকর্মী এবং কিশোরী ফোরামের সদস্যরা অংশ নেন।


এই বিভাগের আরও খবর