• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মা সাংবাদিক শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু  এইচএসসির পুনঃপরীক্ষা ও ফল প্রকাশের সম্ভাব্য সময় ‘ঢাকাকে আট অঞ্চলে ভাগ করে ই-রিকশার নিবন্ধন, ফরম পাওয়া যাবে ১০০ টাকায়’ গার্মেন্টস শিল্পের অস্থিরতায় নেপথ্যে কারা! কালো ধানের চাষ, সফল হলে বদলে যাবে কুড়িগ্রামে কৃষির চিত্র পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সিরিজ জয়, ইতিহাস গড়ল নামিবিয়া ১০ মেট্রিক টন চাল আত্মসাত: কাগজে চাল বিতরণ, বাস্তবে বঞ্চিত জেলেরা! আজ শাহরুখের ৬১তম জন্মদিন:  দিল্লির মধ্যবিত্ত পরিবার থেকে ১০ হাজার কোটি রুপির মালিক
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সাংবাদিক শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

Views: 0

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। -খবর তোলপাড়।

সোমবার (২ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন।

দুদকের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন শামসুর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট করেন তিনি। অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগটির সঙ্গে পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার সংক্রান্ত একটি অভিযোগ ট্যাগ করা হয়। অনুসন্ধানকালে অভিযোগ-সংশ্লিষ্ট এম শামসুর রহমানের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া যায়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা এসব ব্যাংক হিসাব হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার চেষ্টা করছেন। এতে সফল হলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে চার্জশিট দাখিল, বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে।

এমতাবস্থায় সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে অভিযোগ-সংশ্লিষ্ট এম শামসুর রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।


এই বিভাগের আরও খবর