• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীদের অধিকার ও ক্ষমতায়নে মতবিনিময় সভা কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সামাজিক মাধ্যম ব্যবহারে মাদরাসা শিক্ষকদের সতর্কবার্তা গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মা সাংবাদিক শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু  এইচএসসির পুনঃপরীক্ষা ও ফল প্রকাশের সম্ভাব্য সময় ‘ঢাকাকে আট অঞ্চলে ভাগ করে ই-রিকশার নিবন্ধন, ফরম পাওয়া যাবে ১০০ টাকায়’
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

Views: 0

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।-খবর আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, এবি পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম খান, তথ্য অফিসের উপপরিচালক আব্দুল্লাহ-আল-মামুন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি শফি খান, সাংবাদিক আশরাফুল হক রুবেলসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি।

​সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দিবসটি সফল ও শান্তিপূর্ণভাবে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যুবসমাজকে ইতিহাস সম্পর্কে সচেতন করার উদ্যোগ।

জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দিবসটি সফল ও শান্তিপূর্ণভাবে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তাঁর বক্তব্যে বলেন, জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই দিবস। দিবসটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত কর্মসূচিগুলো সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।


এই বিভাগের আরও খবর