• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু চার জেলায় নতুন পুলিশ সুপার কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীদের অধিকার ও ক্ষমতায়নে মতবিনিময় সভা কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সামাজিক মাধ্যম ব্যবহারে মাদরাসা শিক্ষকদের সতর্কবার্তা গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মা সাংবাদিক শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

Views: 0

কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের তল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।-খবর আব্দুল মালেক, উলিপুর।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কদমের তল বাজারে বাবর আলীর একটি মুদি দোকান রয়েছে। তিনি ছেলের সঙ্গে দোকানটি পরিচালনা করতেন। মঙ্গলবার দুপুরে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাগুয়া অনন্তপুর থেকে উলিপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন অটোরিকশাটি আটক করেন।

নিহতের ভাতিজা মোখলেছুর রহমান কাহার বলেন, অটোরিকশাটি তাঁদের এলাকার। এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে অটোরিকশাটি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্ত‌লে পু‌লিশ পাঠা‌নো হয়ে‌ছে।


এই বিভাগের আরও খবর