Views: 2

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মাল বোঝাই ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ঘে একই পরিবারের ৩জনসহ ৫ জন নিহত হয়েছে।
শনিবার (১৭অক্টোবর) বিকাল ৩টার দিকে ময়মনসিংহ থেকে রৌমারীগামী একটি ইজিবাইক কর্তিমারীর শিবেরডাঙ্গী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ইজিবাইকে থাকা তিন যাত্রী। বাইকে থাকা অপর যাত্রীদের গুরুত্বর আহত অবস্থায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একই পরিবারের ২ শিশুসহ ৩ জন। নিহতরা হলেন, রৌমারীর চতলাকান্দা গ্রামের শহিদুল রিশাদ দুই শিশু সন্তান রিশাদ (১২), তুবা (৭) ও স্ত্রী লিপি খাতুন (৩৩)। কর্তিমারী বাজার এলাকার শরিফা (৪২)। এছাড়া নিহত অটোচালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।
দুর্ঘটনায় গুরুত্বর আহত বৃষ্টি (২৫)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত একই পরিবারের ৩ জন ময়মনসিংহ এ আত্মীয়র বাড়ি থেকে রৌমারীতে ফিরছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি কাওসার আলী ও রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের টিএইচও ডা: আব্দুস সামাদ।