• বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজারহাটে ভূমি সেবা সপ্তাহ’২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ভূমি জ্ঞান বিতরণ সেশন ও কুইজ প্রতিযোগীতা চিলমারীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজারহাটে ৪০জন খামারির মাঝে আধুনিক দুগ্ধ ব্যবস্থাপনা সরঞ্জাম বিতরণ করলেন ইউএনও তানজিলা তাসনিম কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ড. আতিক মুজাহিদ এমপি গোপন বৈঠক যুক্তরাষ্ট্রের ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ ৫ কোটি ইউরো নির্ধারণ করল ইরান বাংলাদেশের চব্বিশ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম রাজারহাটে ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে ২৭৫০ উপকারভোগীর মাঝে গাছের চারা বিতরণ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

চিলমারীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

সংবাদদাতা, চিলমারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের চিলমারীতে “উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মিটিং” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য দপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল আছে। আমরা চাই এ ধারা অব্যাহত থাকুক। উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে, সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে জানান।

তিনি আরও বলেন, মাদক, অনলাইন জুয়া, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, বালু উত্তোলন, রাস্তায় বেপরোয়া ভাবে গাড়ি চলাচল, নৌ-পথে ডাকাতি, গরু কেনার সময় জাল নোটের ব্যবহারসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে সক্রিয় থাকার নির্দেশনা দেন তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার, তিনি বলেন উপজেলা আইনশৃঙ্খলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে, সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

এবং চিলমারী উপজেলা কে নাশকতা ও মাদকমুক্ত রাখতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান মিঞা, উপজেলা সমাজসেবা অফিসার ইসলাম, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর সহঃ অধ্যাপক নুর আলম মুকুল। এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর