• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

লিটন দাসের বিশ্ব রেকর্ড

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

Views: 8

টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে উইকেটের পেছনে দাঁড়িয়ে ছয়টি ক্যাচ ও দুটি স্টাম্পিং করেছেন তিনি। সব মিলিয়ে আটটি ডিসমিসালে অবদান রেখে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন এই টাইগার ক্রিকেটার।-তোলপাড় স্পোর্টস ডেস্ক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট লড়াইয়ে এই কীর্তি গড়েন লিটন। ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট করছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তার ব্যাট থেকে আসে ৭২ রানের দারুণ এক ইনিংস।

তবে শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পিংয়ের শিকার হন রাবাদা। মিরাজের বলকে সীমানাছাড়া করতে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন তিনি। কিন্তু বল ব্যাটে লাগাতে পারেননি। সেই সুযোগে দ্রুত বল গ্লাভসে জমা করে স্টাম্প ভেঙে দেন লিটন। ৭২ রানে শেষ হয় রাবাদার ইনিংস।

রাবাদাকে স্টাম্পিং করার আগেই ছয়টি ক্যাচ নিয়েছিলেন লিটন। এর আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রায়ান রিকেলটনকেও স্টাম্পিং করেন তিনি। ফলে এক ইনিংসে ছয়টি ক্যাচ ও দুটি স্টাম্পিং মিলিয়ে মোট আটটি ডিসমিসাল পূর্ণ হয় তার।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো উইকেটরক্ষকের এক ইনিংসে এত বেশি ডিসমিসালের ঘটনা আগে ঘটেনি। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল।

এই রেকর্ডের মালিকদের তালিকায় ছিলেন ওয়াসিম বাড়ি, বব টেলর, ইয়ান স্মিথ, রেডলি জ্যাকবস ও জশুয়া ডি সিলভা। প্রত্যেকেই এক ইনিংসে সাতটি করে ডিসমিসাল করেছিলেন।

তাদের ছাড়িয়ে আটটি ডিসমিসাল করে নতুন ইতিহাস গড়লেন লিটন দাস। তার এই অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটের জন্যও বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্যাট হাতে রান করার পাশাপাশি উইকেটের পেছনেও নিজের দক্ষতার প্রমাণ দিয়ে এবার বিশ্বরেকর্ডের পাতায় জায়গা করে নিলেন বাংলাদেশের এই উইকেটরক্ষক।


এই বিভাগের আরও খবর