• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুটের গাঁজার গাছ উদ্ধার, গ্রেপ্তার ১ আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অ্যাডভোকেসি সভা জনস্বার্থেই ব্যয় করতে হবে প্রতিটি পয়সা : বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে চাঁদ দেখা যায়নি, রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি ভাইয়ের হাতে অঙ্কের খাতা, ঐশীর হাতে সংসারের কাজ… মাটির নিচে গর্তে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ সাংবাদিকদের প্রতি নুসরাত ফারিয়ার সতর্কবার্তা
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

Views: 0

পিআইডি, রংপুর :

বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে গতিশীল করা, তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশে এক হাজার নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

শনিবার (১০ই অক্টোবর) দুপুরে লালমনিরহাট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে তুলতে ইতোমধ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে গ্রাম থেকে শহর পর্যন্ত সব খেলার মাঠ সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন খেলার মাঠের অভাবে তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদক থেকে দূরে রাখতে নতুন মাঠ নির্মাণের মাধ্যমে তাদের খেলাধুলায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

ত্রাণমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে আবারও প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। ধারাবাহিকভাবে এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে। এর ফলে খেলার মাঠে তরুণদের অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, যেসব উপজেলায় এখনো স্টেডিয়াম নির্মাণ করা হয়নি, সেসব উপজেলায় স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। খেলাধুলার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হলে দেশের খেলোয়াড়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

এসময় লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানসহ শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর