• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

পপি বাঁচতে চান আল্লাহ-খোদার নাম নিয়ে, অভিনয়ে আর ফিরবেন না

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

Views: 1

দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে আড়ালে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। অভিনয় থেকে দূরে থাকা এই তারকা এখন নিজের জীবন নিয়ে নতুন করে ভাবছেন।

জীবনের বাকি সময়টা শান্তি ও সৃষ্টিকর্তার স্মরণে কাটাতে চান বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তার কথায় অভিনয়ে ফেরার অনাগ্রহের ইঙ্গিতও মিলেছে।বিনোদন তোলপাড়। 

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পপি বলেন, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই।

পাঁচ বছর নিখোঁজ থাকা নায়িকা পপির খোঁজ মিলল যেভাবে

তার এই কথায় শুধু ধর্মীয় জীবনযাপনের আকাঙ্ক্ষাই নয়, চলচ্চিত্রের ঝলমলে জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে।

নিজের অতীতের দিকে ফিরে তাকিয়ে অভিনেত্রী আরো বলেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’

২০২৫ সালে পপি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেও যেকোনো কাজ দিয়ে নয়, ভালো কোনো কাজের মাধ্যমেই ফিরতে চান। তবে ২০২৬ সালে এসে চলচ্চিত্রে তার প্রত্যাবর্তন নিয়ে এখনো কোনো নিশ্চিত খবর নেই।

১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ অভিনয়জীবনে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি প্রশংসিত বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

করোনাভাইরাস মহামারির সময় শুটিং থেকে দীর্ঘ বিরতিতে চলে যান পপি। ওই সময় নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
সুস্থ হয়ে উঠলেও ২০২১ সালের শুরু থেকে মিডিয়াসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অনেকটাই বন্ধ করে দেন এই অভিনেত্রী। এরপর থেকেই তাকে ঘিরে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

মিডিয়াপাড়ায় তখন খবর ছড়ায়, বিয়ে করে সংসারী হয়েছেন পপি। পরে জানা যায়, তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। বর্তমানে তার বয়স প্রায় চার বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর