• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের প্রতি নুসরাত ফারিয়ার সতর্কবার্তা বিশ্বকাপে সবচেয়ে বেশি বিদ্বেষমূলক বার্তার শিকার আর্জেন্টিনা দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে সন্ত্রাসের গডফাদার লাল আটক দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত। কুড়িগ্রামের রাজারহাটে পূজা উদযাপন পরিষদের নেতা বিজন ডাকুয়ার পরলোকগমন কুড়িগ্রামের রাজারহাটে প্রেসক্লাব সদস্য মুকুল কোঙরের পরলোকগমন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

“সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত।

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

Views: 0

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) :

“সত্য ন্যায় প্রকাশের দৃপ্ত শপথ” এই স্লোগান কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে।

শনিবার (১০ই অক্টোবর) সকাল ১১টার দিকে “সাপ্তাহিক সহযোগী পত্রিকার” নিজস্ব কার্যালয়ে, পত্রিকার নির্বাহী সম্পাদক সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ৯ম বছর পেরিয়ে ১০ম বছরে পদার্পণ উপলক্ষে “সাপ্তাহিক সহযোগী পত্রিকা” প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে অনলাইন ভার্চুয়ালে যুক্ত ছিলেন, (সাবেক এমপি) পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা গোলাম হাবীব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আশেক আকা, চিলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিক ইকবাল লেলিন। সমাজ সেবক আরিফ ইকবাল টিটো, সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার সম্পাদক শ্যামল কুমার বর্মন, চিলমারী প্রেসক্লাব সাবেক সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারী সাবেক সভাপতি গোলাম মাহবুব, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক সহযোগী পত্রিকার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান, প্রেসক্লাব চিলমারী সহঃ সভাপতি মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান আনসারী, প্রেসক্লাব চিলমারী সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দৈনিক ইনকিলাব পত্রিকার চিলমারী প্রতিনিধি ফয়সাল হক রকি, দৈনিক কালবেলা পত্রিকার চিলমারী প্রতিনিধি এস এম রাফি, সাপ্তাহিক সহযোগী পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর