• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুটের গাঁজার গাছ উদ্ধার, গ্রেপ্তার ১ আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অ্যাডভোকেসি সভা জনস্বার্থেই ব্যয় করতে হবে প্রতিটি পয়সা : বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে চাঁদ দেখা যায়নি, রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি ভাইয়ের হাতে অঙ্কের খাতা, ঐশীর হাতে সংসারের কাজ… মাটির নিচে গর্তে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ সাংবাদিকদের প্রতি নুসরাত ফারিয়ার সতর্কবার্তা
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

আটোয়ারীতে সন্ত্রাসের গডফাদার লাল আটক

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

Views: 4

পঞ্চগড়ের আটোয়ারীতে ঝটিকা অভিযানে হানিট্রাম্প, মাদক, সন্ত্রাসীসহ সকল অপকর্মের মুল হোতা জাহেদুল ইসলাম (লাল) (২৭) কে আটক করেছে থানা পুলিশ।

পঞ্চগড় জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা মোতাবেক আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে থানার সকল অফিসার ফোর্সের ঐকান্তিক প্রচেষ্টায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসী ও মাদক কারবারী লালকে থানায় নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে লাল এর মা মোছাঃ সালেহা বেওয়াকেও আটক করা হয়।-খবর সংবাদদাতা, আটোয়ারী (পঞ্চগড়) ।

লালকে জিজ্ঞাসাবাদ শেষে ১৪৩/১৮৬/২২৪/৩৫৩/১১৪/১৮৯/৩০৭/৩৩২ ধারায় আটোয়ারী থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং -১০, তারিখ- ০৯/১০/২০২৬ খ্রি:। গ্রেফতারকৃত আসামী কালিকাপুর গ্রামের মৃত হামিদুল ইসলামের পুত্র জাহেদুল ইসলাম(লাল) ও তার মা মৃত হামিদুল ইসলামের স্ত্রী মোছাঃ সালেহা বেওয়া(৫৫) কে পরদিন শুক্রবার ( ৯ অক্টোবর) বিকেলে পঞ্চগড় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে ওসি মতিয়ার রহমান বলেন, জাহেদুল ইসলাম লাল আটোয়ারীতে হানিট্রাম্প, মাদক সন্ত্রাসীসহ সকল অপকর্মের মুল হোতা হিসেবে চিহ্নিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আটক করতে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর