• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিলো ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

হাসপাতালের বেডে শিশুকে ধর্ষণচেষ্টা, রোগী আটক

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

Views: 3

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক রোগীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি জানাজানি হয়। তবে ১৬ জুলাই ভোরে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মতিয়ার রহমান (৫৭) সদর উপজেলার অমরখানা ইউনিয়নের নিতাইপাড়া এলাকার বাসিন্দা। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।-খবর সংবাদদাতা, পঞ্চগড়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটি তার অসুস্থ নানাকে দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে যায়। সেদিন রাতে ওয়ার্ডের মেঝেতে ঘুমিয়ে ছিল। একই ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন অভিযুক্ত মো. মতিয়ার রহমান। রাত আড়াইটার দিকে অভিযুক্ত ব্যক্তি শিশুটির নানিকে জানান যে মেঝেতে থাকলে শিশুটির কষ্ট হবে, তাই তাকে যেন তার বেডে ঘুমানোর অনুমতি দেওয়া হয়।
সরল বিশ্বাসে শিশুটির নানি নাতনিকে অভিযুক্ত মতিয়ার রহমানের বেডে ঘুমাতে পাঠান। পরে ভোর ৪টার দিকে শিশুটির চিৎকারে ওয়ার্ডের অন্যান্য লোকজনের ঘুম ভেঙে যায়। এ সময় শিশুটি কান্নাকাটি করতে করতে স্বজনদের কাছে অভিযোগ করে যে অভিযুক্ত মতিয়ার রহমান তাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছেন। পরে শিশুটির শারীরিক অবস্থা দেখে স্বজনরা বিষয়টি বুঝতে পারেন। পরে পুলিশকে জানানো হলে তাকে গ্রেপ্তার করে।
ওই দিনই সদর থানায় মামলা করে শিশুটির নানি।

অভিযোগকারী বলেন, ‘আমরা ছোট্ট নাতনি হাসপাতালের একজন রোগীর কাছেও নিরাপদ না। আমরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর