• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানসহ ৪ দেশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফলাফল আটোয়ারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি, আটক ৪ কুড়িগ্রামের রাজারহাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুড়িগ্রামে রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুটের গাঁজার গাছ উদ্ধার, গ্রেপ্তার ১ আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

১২ শতাংশ জমি দখলমুক্ত করলেন কুড়িগ্রামের রাজারহাট আনসার-ভিডিপি

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

Views: 11

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার-ভিডিপি ক্লাব সমিতির বেদখল হওয়া ১২ শতাংশ জমি দখলমুক্ত করে ব্যবহার উপযোগী করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার নাজিমখান ইউনিয়নে মহাসড়কসংলগ্ন ৯ শতাংশ এবং রাজারহাট ইউনিয়নের চান্দামারী গ্রামে দীর্ঘদিন বেদখলে থাকা ৩ শতাংশ জমি উদ্ধার করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা এবং জেলা কমান্ড্যান্টের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। রাজারহাট উপজেলার আনসার-ভিডিপির দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক মো. উজ্জল হোসেনের নেতৃত্বে প্রথমে জমিগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পরে সঠিক পরিমাপের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করা হয়।
পর্যায়ক্রমে উদ্ধার করা জমিতে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে পরিচালিত ‘সঞ্জীবন’ ব্যানার স্থাপনসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। এর মাধ্যমে জমিগুলো আনসার-ভিডিপি ক্লাব সমিতির সাংগঠনিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার উপযোগী করা হয়েছে।

এ কার্যক্রমে উপজেলা কোম্পানি কমান্ডার মো. সবুজ সরকার, নাজিমখান ইউনিয়নের আনসার কমান্ডার মো. রাহেনুল ইসলাম ও শয়ন কুমার, দলনেত্রী ফিরোজা বেগম এবং রাজারহাট ইউনিয়নের কমান্ডার মো. হারুন ও দেলোয়ার হোসেনসহ স্থানীয় প্রায় ২৫ জন ভিডিপি সদস্য অংশ নেন। তাঁরা জমি পরিষ্কার ও অন্যান্য কাজে স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করেন।

উপজেলা প্রশিক্ষক মো. উজ্জল হোসেন জানান, দীর্ঘদিন পর ক্লাব সমিতির নিজস্ব জমি দখলমুক্ত হওয়ায় এখন সেখানে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে জমিগুলোর সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করার পথও তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর