সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের পর শাস্তি পেলো পাকিস্তান

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের ক্ষত শুকানোর আগেই দুঃসংবাদ পেলো পাকিস্তান। এবার গতকালের ম্যাচে স্লো ওভার রেটে কারণে শাস্তি পেয়েছে তারা। তাদের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আইসিসি।-খবর তোলপাড়।

বিবৃতিতে আইসিসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ৫০ ওভার শেষ করতে না পারায় স্লো ওভার রেটের নিয়ম ভেঙেছে মোহাম্মদ রিজওয়ানের দল। যার জন্য ম্যাচের দুই অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবোরো, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, ‍তৃতীয় আম্পায়ার জো উইলসন, চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তি দিয়েছেন।

পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান নিজেদের দায় স্বীকার করে নেওয়ায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তার মূলত আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। যেখানে স্লো ওভার রেটের কারণে ক্রিকেটারদের পাঁচ শতাংশ জরিমানার বিধান আছে। এভাবে নির্ধারিত সময়ের বিধান মানতে না পারলে প্রতি ওভারের জন্যই বাড়তে থাকবে শাস্তির পরিমাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর