শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

প্রকাশের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

আগস্টে বাংলাদেশ যাবে অস্ট্রেলিয়াতে। তার আগে জুনে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলও। সাদা বলের সিরিজ খেলবে তারা। গতকাল শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচির কথা নিশ্চিত করেছে। এই বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। ১৫ বছরে প্রথমবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। শেষবার তারা বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল ২০১১ সালে। -খবর তোলপাড়।

মাইকেল ক্লার্কের দল ৩-০ ব্যবধানে সাকিব আল হাসানের দলকে হারিয়েছিল। তার আগে অস্ট্রেলিয়া ২০০৬ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে ৩-০ তে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাবিবুল বাশারের দলকে হারায়। এবার অস্ট্রেলিয়া তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

বিসিবির সূচি অনুযায়ী ৫ জুন প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচিতে সেটি ৯ জুন শুরু হবে। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শেষ তিনটি টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্টন মতিউর রহমান স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। শেষবার অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ওইবার বাংলাদেশ ৪-১ এ সিরিজ জিতেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর