শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শপথ নিল রংপুরের ১৯ উপজেলা চেয়ারম্যান

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নির্বাচিত রংপুর বিভাগের ১৯ উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথগ্রহণ করেছেন। মঙ্গলবার রংপুর বিভাগীয় কমিশনরা সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন।

শপথগ্রহণ শেষে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সেই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।-খবর তোলপাড় ।

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক রিয়াজ উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার জাকির হোসেন বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের কোনো বিরোধ নেই। আমাদের উভয়েরই লক্ষ্য হলো দেশের উন্নয়ন ও মানুষের সেবা করা। আমি বিশ্বাস করি আমরা উভয় একসঙ্গে কাজ করতে পারলে অনেক অসাধ্য কাজ করা সম্ভব।

তিনি বলেন, আমরা ২০৪১ সালের স্বপ্ন দেখছি। বিদেশি কোনো রাষ্ট্র এসে এটি বাস্তবায়ন করে দিয়ে যাবে না, তারা শুধু বড় বড় পরামর্শ দেবে। তাই দেশের উন্নয়ন আমাদেরকেই করতে হবে। সেই সক্ষমতা, দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস আমাদের রয়েছে।

উল্লেখ্য, গত ৮ মে রংপুর বিভাগের ১৯টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জনসহ মোট ৫৭ জন প্রতিনিধি নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর