শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজশাহীর ২৩ জনপ্রতিনিধির শপথগ্রহণ

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

সংবাদদাতা, রাজশাহী:

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নির্বাচিত রাজশাহী বিভাগের ২৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান। পরে এসব উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও শপথ গ্রহণ করেন।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমধাপে নবনির্বাচিত ২৩ উপজেলা চেয়ারম্যানদের একসঙ্গে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার।

এরপর মহিলা ভাইস চেয়ারম্যান ও পরে ভাইস চেয়ারম্যানদের শপথ পাঠ করানো হয়। শপথ পাঠ করানোর পর বিভাগীয় কমিশনার সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গত ৮ মে রাজশাহী বিভাগের ৮ জেলার এই ২৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর