সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

হামজাকে নিয়েই ভারত ম্যাচের দল ঘোষণা বাংলাদেশের

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২৪ সদস্যের দলে রয়েছেন হামজা চৌধুরী।

বৃহস্পতিবার ২০মার্চ দক্ষিণ এশিয়ান ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারতকে মোকাবেলায় এই স্কোয়াড ঘোষণা করেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। –খবর তোলপাড়।

দেশের হয়ে প্রথমবার প্রতিনিধিত্ব করবেন লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী।

আগামী মঙ্গলবার (২৫ মার্চ) মেঘালয়ের রাজধানী শিলংয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।

একনজরে ভারত সফরের বাংলাদেশ দল:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন
মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর