রাজারহাটে কবর থেকে লাশ চুরির চেষ্টা !
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে কবর খুঁড়ে এক বৃদ্ধার লাশ চুরির চেষ্টা চালিয়েছে দূর্বত্তরা। কবর থেকে লাশ তুলে চুরি করতে না পেরে পাশের একটি ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায় তারা।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, গত ১জুন দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চাকিরপশার পাঠক গ্রামে নুরজাহান বেগম (৭৮) রাজারহাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওইদিন বাদ মাগরিব তার তেঁতুলতলা কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
ঝড়ো হাওয়ার সময় ওইদিন দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মৃতের ছেলে কবরস্থানে গিয়ে কবরের উত্তরাংশ উম্মুক্ত দেখতে পায় কবরস্থান থেকে তার মায়ের লাশ কে বা কারা চুরি করে নিয়ে গেছে। তিনি তার পরিবারের সদস্যদের এবং আশেপাশে অনুসন্ধান করে লাশ না পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশবিহীন কবর উম্মুক্ত দেখতে পায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে কবরস্থানের অদুরে ধান ক্ষেতে অর্ধনিমজ্জিত অবস্থায় রাত দেড়টার দিকে লাশ খুঁজে পায়। পরে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে পরিবারের নিকট হস্তান্তর করেন।
পরিবারের লোকজন পুনরায় লাশের জানাযা সম্পন্ন করে ফযরের নামাযের পর পুনরায় লাশ দাফন সম্পন্ন করেন বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান পিএিম নিশ্চিত করেছেন।#









Chief Editor-Dipali Rani Roy