বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধে ভয়াবহ জ্বালানী সংকট : কুড়িগ্রামেই পরিবেশ বান্ধব জ্বালানীর অপার সম্ভাবনা! রাজারহাটে জুয়ার আসরে পুলিশী অভিযানে গ্রেফতার ৫, জুয়ার সরঞ্জামাদী উদ্ধার রাজারহাটে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জ্বালানি তেল শূন্য কুড়িগ্রাম: পাম্প রক্ষায় বাঁশের বেড়া, বন্ধ দুই ফিলিং স্টেশন, ভোগান্তিতে কৃষক ও চালক বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিক গ্রেফতার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা ঢাকাসহ সারা বাংলাদেশে তেলের তীব্র সংকট, পাম্পে দীর্ঘ সারি কুমিল্লা থেকে কুড়িগ্রামে এসে বিয়ের দাবিতে সন্তানদের নিয়ে দুই স্ত্রীর বৈবাহিক স্বীকৃতি ও ভরণপোষণের দাবি কুড়িগ্রাম খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান কাঁঠালবাড়ি-বাংটুরঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

শনিবার লালমনিরহাট ও নীলফামারীর দু’টি জনসভায় যোগ দিবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান

প্রকাশের সময়: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান উত্তরাঞ্চলের সফরে আসছেন আগামী শনিবার (১৯ এপ্রিল)।

এদিন তিনি নীলফামারীর জলঢাকা উপজেলায় ও লালমনিরহাট জেলা সদরের দুটি বিশাল জনসভায় বক্তব্য রাখবেন। ডাঃ শফিকুর রহমানের আগমন ঘিরে উক্ত দুই জেলায় ব্যাপক প্রচার ও প্রচারনা করছেন দলটির নেতাকর্মীরা।-খবর তোলপাড়।

দলীর পক্ষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে নীলফামারী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বিষয়টি জানানো হয়। বলা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুল ইসলাম ১৯ এপ্রিল দুপুরে লালমনিরহাট জেলা জামায়াতের আয়োজনে জেলা সদরের কালেক্টরেট মাঠে এবং বিকালে নীলফামারীর জলঢাকা উপজেলা জামায়াতের আয়োজনে জলঢাকা স্টেডিয়াম মাঠে বিশাল জনসভার মূল্যবান বক্তব্য পেশ করবেন। জনসভা দুটিতে স্ব-স্ব জেলার সাধারণ জনগণকে অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে। এ জন্য চলছে ব্যাপক প্রচার ও প্রচারনা।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সাক্তার, নায়েবে আমির ড. খায়রুল আনাম, সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা মনিররুজ্জামান মন্টু, সদর উপজেলা জামায়াতের আমির আবু হানিফা শাহ, শহর আমির ও সেক্রেটারী যথাক্রমে অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও এ্যাডঃ আনিসুর রহমান আজাদ শাহ, ও নীলফামারী জেলা জামায়াতের জেলা মিডিয়া ও প্রচার সেক্রেটারি সাদের হোসেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন শহর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডঃ মামুনুর রশিদ পাটোয়ারী ।

বক্তরা বলেন, গত ১১ এপ্রিল থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত নীলফামারী জেলায় জামায়াতে ইসলামির গণসংযোগ চলছে। গণসংযোগে জামায়াতে ইসলামী বিভিন্ন সেক্টরের মানুষজনের সাথে মতবিনিময় করে যাচ্ছে। তারই আলোকে প্রেসকাবে সাংবাদিকদের সাথে আজকের মতবিনিময় সভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর