শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ধরলা নদীতেনিখোঁজ শিশু এরফানের মরদেহ একদিন পর উদ্ধার

প্রকাশের সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

মৃনালকান্তি লালমনিরহাট:

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটে ধরলা নদীতে ডুবে এরফান আলী (১১)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) বিকেলে ধরৱা নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরনবী।

নিহত এরফান সদর উপজেলার কর্ণপুর এলাকার সুজাত হোসেন দুলুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে ধরলা নদী চর থেকে ব্যাপারীটারি যাওয়ার পথে শিশু এরফান ধরলা নদীতে পড়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। অনেক খোজাখুজি করে তাকে না পেয়ে থানায় ও ফায়ার সার্ভিসে অবগত করা হয়। পরদি রবিবার ফায়ার সার্ভিসের সদস্যরা এসে অনেক খোজাখুজি করেও শিশু এরফানকে পায়নি তারা। তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেলে যখন ফিরে আসবে ঠিক সেই সময়ে কুলাঘাট ইউপির খাড়ুয়া ঘাট এলাকায় নদীতে এরফানের মরদেহ ভেসে উঠে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশু এরফানের মরদেহ উদ্ধার করেন।

শিশু এরফানের মামা বেলাল হোসেন বলেন, “এই ঘটনা মেনে নেয়া খুবই কষ্টকর। এতো ছোট একটা শিশুর অকাল মৃত্যুতে আমরা সবাই খুব কষ্ট পেয়েছি। আমাদের কোন প্রকার সন্দেহ বা অভিযোগ নেই।”

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, “আমরা সদর থানার একটি দল ঘটনাস্থলে যাই। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর