শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে এক শিশু লাশ উদ্ধার হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখের প্রথম প্রহর থেকেই আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা।

সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও র‌্যালি বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন। ক্ষনিকের মধ্যে এক মিলনমেলায় পরিণত হয়।

পরবর্তীতে উপজেলা পরিষদের সাংস্কৃতিক মঞ্চে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি, যেমন পারো তেমন সাজো ইত্যাদির মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানসহ অতিথিবৃন্দ।

এছাড়া উপজেলা শিশুপার্ক চত্বরে দিনব্যাপী বৈশাখী মেলা বসে। যেখানে গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ ও খাবারের আয়োজন দর্শনার্থীদের আকর্ষণ করে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহানর সাথী, অতিরিক্ত কৃষি অফিসার হৈমন্তী রানী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণি সম্দ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ, উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্র্মকতা মো, রেজাউল করিম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও নজরুল ইসলাম, শহিদুল ইসলাম ব্যাপারী, যুবদলের সদস্য সচিব নয়ন আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট’র সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুন যদু, আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে রাজারহাটবাসী নতুন বছরকে বরণ করে নেয় আনন্দ, উৎসব ও ঐতিহ্যের আবহে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর