সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাথরুমে পড়াশোনা করে ক্লাসে ফার্স্ট হন বলিউড অভিনেত্রী!

প্রকাশের সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

অভিনয় জীবনে অনেক সফল সিনেমায় কাজ করেছেন বলিউড অভিনেত্রী দিব্যা দত্ত। ‘বীর-জারা’, ‘আজা নাচলে’ সহ বহু ছবিতে নিজের অভিনয় গুণে দর্শকদের মন জয় করেছেন। যদিও নায়িকা নয়, নজর কেড়েছেন পার্শ্বচরিত্রে অভিনয় করেই। শাহরুখ খান ও প্রীতি জিনতা থেকে শুরু করে ইরফান খানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন দিব্যা। -বিনোদন তোলপাড়।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে হয়েছে, এক সাক্ষাৎকারে নিজের ছোটবেলার একটি ঘটনার কথা ভাগ করে নিয়েছিলেন দিব্যা। জানালেন, বাথরুমের মধ্যেই পড়াশোনা করতে হতো দিব্যাকে। এর পেছনে ছিল অদ্ভুত এক কারণ।

কারণ উল্লেখ করতে গিয়ে দিব্যা জানান, ছোটবেলায় শুয়ে শুয়ে পড়ার অভ্যাস ছিল তার। তাই পড়া না করেই ঘুমিয়ে পড়তেন। তখন তার মা বলেছিলেন, এইভাবে পড়াশোনা হবেনা, সোজা হয়ে চেয়ারে বসে পড়তে হবে। তখন মজা করেই দিব্যা মাকে বলেন, তাহলে তাকে বাথরুমেই চেয়ার-টেবিল দেওয়া হোক।

‘সেই কথা শোনা মাত্রই অভিনেত্রীর মা সেই ব্যবস্থা করে দেন। অতঃপর, বাথরুমে বসেই পড়াশোনা করা শুরু করেন। কারণ, বাথরুমে ঘুমানো বা শুয়ে পড়ার সুযোগ ছিল না ‘

সেই সাক্ষাৎকারে অভিনেত্রী হাসতে হাসতে জানিয়েছিলেন, তিনি সেই বছর তার ক্লাসে প্রথম হন। আজও এই কথা ভেবে মজা পান দিব্যা। যদিও ছোটবেলায় এই ব্যবস্থাকে শাস্তি হিসেবেই নিয়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর