শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

৭দফা দাবী নিয়ে কুড়িগ্রামে গ্রীন ভয়েজ এর প্রতিষ্ঠা বাষিকী পালিত

প্রকাশের সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে গ্রীন ভয়েজ এর ২০তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালীর উদ্বোধন করেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েজের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক সফি খান।

র‌্যালীটি কলেজ থেকে বের হয়ে ঘোষপাড়া শাপলা চত্বরে শেষ হলে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রামে গ্রীন ভয়েজ কুড়িগ্রাম জেলা শাখার সাধারন সম্পাদক নুরনবী সরকার, রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য রাইসুল ইসলাম নোমান, গ্রীন ভয়েজ কুড়িগ্রাম জেলা কমিটির উপদেষ্টা সাইদুর রহমান ও বিশিষ্ট সাংবাদিক সফি খান।
এসময় বক্তাগণ ৭ দফা দাবী তুলে ধরে বলেন-

১.জীবাশ্ম জ্বালানির্ভর ও পুরাতন যানবাহনের ব্যবহার বন্ধ করতে হবে এবং কালো ধোয়া নির্গমন ঠেকাতে ফিটনোস পরিক্ষা বাধ্যতামুলক করতে হবে।

২.সব অবৈধ ইটভাটা বন্ধ করতে হবে,নদীর পাড়ের ইটভাটা ভেঙ্গে ফেলতে হবে এবং কাঠ বা গাছ জ্বালানি হিনেবে ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করতে হবে।
৩.মাটির পোড়ানো ইটের পরিবর্তে কংক্রিট ব্লকের মতো পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে জনগণকে উৎসাহ দিতে হবে এবং সরকারি প্রকল্পে তা বাধ্যতামুলক করতে হবে।

৪.উলিপুরের বুড়ি তিস্তা নদীকে দখলমুক্ত করে গতি প্রবাহ নিশ্চিত করতে হবে।

৫.গাড়ি চালকদের লাইসেন্স দেওয়ার আগে চালকদের শব্দ বিষয়ে সচেতনতা যাচাই করতে হবো এবং শব্দমাত্না মেপে গাড়ির ছাড়পত্র দিতে হবে

৬.হাইড্রোলিা হর্ণের আমদানি ও তৈরি সম্পুর্ন নিষিদ্ধ করতে হবে এবং হর্ণ বাজালে কড়াভাবে জরিমানা দিতে হবে। এবং শব্দ দুষণ আইন ২০০৬ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।

৭.হাসপাতালের বর্জ্য অবশ্যই আলাদা করে ফেলতে হবে এবং নিয়মিত তদারকি করে সঠিকভাবে নিষ্পত্তি করতে হবে।

শেষে গ্রীণ ভয়েজ এর পক্ষ থেকে নদী, পাহাড় ও পরিবেশ রক্ষায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর