শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বৈষম্য বিরোধী আন্দোলনে দৃষ্টি শক্তি হারানো ফেনীর সাকিবের পাশে তারেক রহমান

প্রকাশের সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫


কামরুল হাসান লিটন, ফেনী:

বৈষম্য বিরোধী আন্দোলনে দৃষ্টি শক্তি হারানো ফেনীর ছাগলনাইয়ার সাহেদুল ইসলাম সাকিবের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ফেনীর মহিপালে আওয়ামীলীগের সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে সাকিব গুরুতরভাবে আহত হয়েছেন। সন্ত্রাসীদের ছরাগুলিতে তার বাম চোখ ও মাথায় লাগলে চোখের দৃষ্টি শক্তি চিরতরে হারিয়ে ফেলেন। দীর্ঘ ৮ মাস ঢাকার শ্যামলী চক্ষু ইন্সিটিটিউট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। দলীয়ভাবে খবর পেয়ে তারেক রহমানের নির্দেশে সাবিককে হাসপাতালে দেখতে যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ১ আসনের প্রধান সমন্বয়ক রফিকুল আলম মজনু।

গত বৃহস্পতিবার সাকিবের বাম চোখে জরুরী অস্ত্রপচার করা হলেও ঔ চোখের দৃষ্টি শক্তি চিরতরে হারিয়ে ফেলেন। শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতা রফিকুল আলম মজনু অসুস্থ সাকিবকে দেখতে হাসপাতালে যান। তার সার্বিক খোঁজ খবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।

গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনী মহিপালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে সাকিব তার বাম চোখ ও মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ আট মাস যাবত হাসপাতালে ভর্তি থাকার পর বৃহস্পতিবার বাম চোখের অপারেশন করা হয় কিন্তু ডাক্তারের শত চেষ্টার পরও তার বাম চোখের দৃষ্টি শক্তি ফেরাতে পারেননি। সাকিব বাম চোখের দৃষ্টি শক্তি চিরতরে হারিয়ে ফেলেন। সে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর গ্রামের নুরুল আলমের ছেলে।

সাকিবকে দেখতে গিয়ে বিএনপির নেতা রফিকুল আলম মজনু বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাকিবের বিষয়টি জেনে দুঃখ প্রকাশ করেছেন। আমাকে সাকিবের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ভবিষ্যতে দলের পক্ষ থেকে গনতান্ত্রিক আন্দোলনে কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সাহায্য ও পুনবার্সন প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন,পশুরাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব,পশুরাম উপজেলার বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর